ঢাকা, রোববার, ০২ আগস্ট ২০২৬

১৭ শ্রাবণ ১৪৩৩

রেলওয়ে এমপ্লয়ীজ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় আজ যোগ দেবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ০৩:২৫, ১ আগস্ট ২০২৬

রেলওয়ে এমপ্লয়ীজ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় আজ যোগ দেবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা আজ (শনিবার) চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  হাবিবুর রশিদ, এমপি।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে আজ দুপুর ১টায় চট্টগ্রামের খুলশী কনভেনশন সেন্টারের ইছামতি হলে (জাকির হোসেন রোড, ফয়েজ লেক, টেলিভিশন কেন্দ্রের বিপরীতে) বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন ।

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সভাপতি আব্দুস সাত্তার সেলিম এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন রতন সোসাইটির সদস্য ও আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

বার্ষিক সাধারণ সভায় সোসাইটির সার্বিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন