শিরোনাম
প্রকাশ: ১১:৪৬, ১ আগস্ট ২০২৬
মাননীয় রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব, এমপি আজ কক্সবাজার রেলওয়ে স্টেশনে আকস্মিক (ঝটিকা) পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচালনাগত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী বিশেষভাবে যাত্রীদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্টেশনের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও সেবাবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মোঃ সুবক্তগীন।