ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ রেলওয়ে জংশনে রেলওয়ে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

ইমন খান বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৪:১৯, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:১৯, ২২ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ রেলওয়ে জংশনে রেলওয়ে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, ময়মনসিংহ শাখা।

সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রেল শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম দুলাল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী।

এ সময় আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দেন রেল শ্রমিক দল ময়মনসিংহ শাখার সহ-সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন এবং গৌরীপুর-শ্যামগঞ্জ শাখার সম্পাদক মোঃ ওয়ালিউল্লাহ।

বিক্ষোভ কর্মসূচিতে ময়মনসিংহ, কেওয়াটখালী এবং গৌরীপুর-শ্যামগঞ্জ শাখার নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন