শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:১৯, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১৯, ২২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সর্বস্তরের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট এম আর মঞ্জু।
রোববার (২২ নভেম্বর) চট্টগ্রামের সিআরবি চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সর্বস্তরের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে সিআরবি চত্বরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
গত ২১ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সভায় পূর্ববর্তী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটিতে অ্যাডভোকেট এম আর মঞ্জুকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
তাঁর এ অর্জনে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের শ্রমিক-কর্মচারী ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। নেতাকর্মীরা মনে করছেন, জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় পর্যায়ে তাঁর এ অন্তর্ভুক্তি রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের দাবি-দাওয়া ও অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে অ্যাডভোকেট এম আর মঞ্জুকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রিয় নেতার এ অর্জনকে তাঁরা নিজেদের অর্জন হিসেবে দেখছেন এবং তাঁর আগামী দিনের সাংগঠনিক পথচলার সাফল্য কামনা করেন।