শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩:২৪, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:২৫, ২২ নভেম্বর ২০২৬
ঢাকা রেলওয়ে থানা পুলিশের তৎপরতায় ট্রেন থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২৬) উদ্ধারকৃত মোবাইল ফোনটির আইএমইআই নম্বর যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মালিক মিজানুর রহমান (৩৮)-কে শনাক্ত করা হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাত ১০টায় ঢাকা রেলওয়ে থানা পুলিশের পক্ষ থেকে তাঁর হাতে মোবাইল ফোনটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।
জানা যায়, গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে ট্রেনের মধ্যে মিজানুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি হয়। এ ঘটনায় তিনি ময়মনসিংহ কোতোয়ালি থানায় জিডি নং- ২১১৮, তারিখ ২১/১১/২০২৬ দায়ের করেন।
পরবর্তীতে মোবাইল ফোনটির আইএমইআই নম্বর যাচাইয়ের মাধ্যমে প্রকৃত মালিককে শনাক্ত করে ফোনটি তাঁর কাছে ফিরিয়ে দেওয়া হয়।
চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ায় ঢাকা রেলওয়ে থানা পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।