ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

রেল শ্রমিক দলের তিন নেতাকে কেন্দ্রীয় শ্রমিক দলের আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত করায় লালমনিরহাট বিভাগের অভিনন্দন।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:৫৬, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৫৭, ২২ নভেম্বর ২০২৬

রেল শ্রমিক দলের তিন নেতাকে কেন্দ্রীয় শ্রমিক দলের আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত করায় লালমনিরহাট বিভাগের অভিনন্দন।

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম, কার্যকরী সভাপতি মিজানুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

তিন নেতাকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সদস্য পদে নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, লালমনিরহাট বিভাগ।

এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত তিন নেতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নেতৃবৃন্দের এ অর্জন রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করবে এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শুভেচ্ছা ও অভিনন্দন জানায়, মো. সাইদুর রহমান, আইন সম্পাদক ও প্রতিনিধি, ব্যবস্থাপনা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, লালমনিরহাট বিভাগ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন