শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭:১৩, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪২, ২২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম, কার্যকরী সভাপতি মিজানুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এক অভিনন্দন বার্তায় তিন নেতার এ অর্জনে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাঁদের সফলতা কামনা করেন।
বার্তায় তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতারা শ্রমিক-কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তাঁদের নতুন দায়িত্বে সফলতা ও দীর্ঘ রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন।