শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০০:৪১, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:০৬, ২৩ নভেম্বর ২০২৬
আজ রবিবার সন্ধ্যা ৮ টায় চট্টগ্রাম স্টেশনের ২ নং প্লাটফর্ম এ চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সামনের দুই বগিতে পেট্রোল ডেলে আগুন ধরানোর চেষ্টা করে নাশকতাকারীরা।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও জি আর পির প্রচেষ্টায় রক্ষা পেলো শাটল ট্রেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে নাশকতাকারীরা পালিয়ে যায়। টহলে ছিলো আর এন বির সি আই ইয়াসিন উল্লাহ, জিআরপির সেকেন্ড অফিসার সদেব, আরএনবির এসআই মোঃ শওকত হোসেন, হাবিলদার ফারুক, হাবিলদার জসিম, সিপাহি জানে আলম এবং সিপাহি তরিকুল।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও চবি শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ বলেন, আজ টিউশন শেষে ফেরার পথে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে উঠতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হই। বগিতে ওঠার ঠিক আগমুহূর্তে এক ভাই চিৎকার করে জানান, ভেতরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে রেলওয়ের একজন কর্মী আগুন নেভাতে এগিয়ে যান। তার দেখাদেখি আমিও এগিয়ে যাই। পরে আমরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হই।
তিনি আরও বলেন, প্রথমে ঘটনাটিকে ইঞ্জিনের কোনো যান্ত্রিক ত্রুটি বলে মনে হলেও, পরে বগির ভেতরে তীব্র কেরোসিনের গন্ধ পাওয়া যায়। ভালোভাবে পরীক্ষা করে ভেতরে একটি কেরোসিনের বোতল পাওয়া যায়। এমনকি বগির সিটগুলোতেও কেরোসিন মাখানো অবস্থায় দেখা গেছে। এসব দেখে স্পষ্টতই মনে হয়েছে, কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানোর চেষ্টা করেছে।