ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত, ব্যাহত যাত্রীবাহী ট্রেন চলাচল

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:৪১, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪১, ২৩ নভেম্বর ২০২৬

দক্ষিণ কোরিয়ায় মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত, ব্যাহত যাত্রীবাহী ট্রেন চলাচল

দক্ষিণ কোরিয়ার সেজং শহরের কাছে একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ২১ নভেম্বর স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটের দিকে সোজং-রি স্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনটির স্বয়ংক্রিয় জরুরি ব্রেক ব্যবস্থা সক্রিয় হওয়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। ২১টি বগির মধ্যে পাঁচটি বগি রেললাইন থেকে ছিটকে যায়
এ সময় ট্রেনটি রেললাইনের পাশে থাকা বৈদ্যুতিক তার বহনের একটি স্টিলের খুঁটিতে আঘাত করে। এতে খুঁটি ভেঙে যায় এবং ওভারহেড বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার কারণে চেওনান ও দেজন স্টেশনের মধ্যবর্তী গিয়ংবু রেলপথে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল ব্যাহত হয়। সায়েমাউল, মুগুনঘোয়া এবং আইটিএক্স-মাউম ট্রেনের চলাচল বন্ধ বা স্থগিত করা হয়।
তবে পৃথক হাইস্পিড রেলপথ ব্যবহার করায় কেটিএক্স ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোরিয়া রেলওয়ে করপোরেশন উদ্ধারকারী দল পাঠায় এবং ক্ষতিগ্রস্ত রেলপথ পুনরুদ্ধারের কাজ শুরু করে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে উদ্ধারকাজ শেষ হওয়ার পর তদন্তের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন