শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আজকের পর থেকে আর একজন শিক্ষার্থীর গায়ে হাত দিলে এর পরিণতি ভয়াবহ হবে’—সালাউদ্দিন আম্মার
আজ দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার বলেন, কোনো শিক্ষার্থী বিনা টিকিটে ভ্রমণ বা কোনো অন্যায় করলে বিদ্যমান আইনে শাস্তি হবে। তবে আজকের পর থেকে আর কোনো শিক্ষার্থীর গায়ে হাত দিলে এর পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আশাকরি রেল মন্ত্রণালয় পর্যন্ত এই ম্যাসেজটা পৌঁছাবে।’
শিক্ষার্থী ভাই-বোনদের উদ্দেশে সালাউদ্দিন আম্মার বিনা টিকিটে ভ্রমণ, চেইন টানা কিংবা কোনো ধরনের অন্যায় কাজ না করার আহ্বান জানান।
রাবি স্টেশনে দীর্ঘ ৩০ বছর পর যাত্রাবিরতির প্রজ্ঞাপনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেদের জায়গা থেকে সঠিক থাকলে তাদের পক্ষে জীবন দিয়ে হলেও প্রতিবাদ করবেন রাবিয়ানরা।