ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নবনিযুক্ত সহকারী স্টেশন মাস্টারদের বরণ করল বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ২২:৩১, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩২, ২৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে নবনিযুক্ত সহকারী স্টেশন মাস্টারদের বরণ করল বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নবনিযুক্ত সহকারী স্টেশন মাস্টারদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) কার্যালয়ের কনফারেন্স রুমে এ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, পিইঞ্জ। এ সময় নবনিযুক্ত সহকারী স্টেশন মাস্টারদের স্বাগত জানিয়ে তাদের কর্মজীবনের সফলতা কামনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শফিকুর রহমান এবং প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে নবনিযুক্ত সহকারী স্টেশন মাস্টারদের রেলওয়ের অপারেশনাল কার্যক্রমে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নবনিযুক্ত সহকারী স্টেশন মাস্টারদের এ বরণ অনুষ্ঠান তাদের নতুন কর্মজীবনে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন