শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫:২৪, ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের আখাউড়া-সিলেট সেকশনের মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের লক্ষ্যে গৃহীত প্রকল্পের নেগোসিয়েশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আখাউড়া-সিলেট সেকশনের মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের বিভিন্ন বিষয়ে নেগোসিয়েশন কমিটির এ সভায় আলোচনা হয়।
প্রকল্পটি বাস্তবায়িত হলে আখাউড়া-সিলেট রেলপথে ডুয়েলগেজ অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে রেল যোগাযোগের সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।