শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৩:৩৭, ২২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মনজুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
শনিবার (২১ নভেম্বর) সৌজন্য সাক্ষাৎকালে ছাত্রদলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে এম আর মনজুর নতুন দায়িত্বপ্রাপ্তিতে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান ও হোসেন, মোস্তফা হাকিম কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় কান্তি দাশ, এমইএস কলেজ ছাত্রদল নেতা প্রান্ত পাল, খুলশী থানা ছাত্রদল নেতা ওমর ফারুক হাসান, বিজয় চৌধুরী, রাহাত শামীম ও বাবুসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এম আর মনজু বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় উপস্থিত নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।